,

আইসিসি র‍্যাংকিংয়ে দুইয়ে মেহিদী মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭২৫ রেটিং পয়েন্ট পেয়েছেন এই স্পিনার।

আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী, তিন ধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেছেন মিরাজ। দুই ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে এ অবিস্মরণীয় সাফল্য পেলেন ২৪ বছর বয়সী অফস্পিনার।

মেহেদি মিরাজ ছাড়াও আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ৮ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা দশে। তার বর্তমান অবস্থান নবম।

চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন মেহেদি মিরাজ। ধারাবাহিকতা বজায় রেখে পরের ম্যাচে তার শিকার ২৮ রানে ৩ উইকেট। দুই ম্যাচে ২০ ওভারে মাত্র ৫৮ রান খরচায় ৭ উইকেট নেয়ার সুবাদেই র‍্যাংকিংয়ের পাঁচ নম্বর থেকে উঠে গেছেন দুইয়ে।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।

মিরাজের চেয়ে ১৭ রেটিং পয়েন্ট পিছিয়ে তৃতীয় আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা