ফের একসঙ্গে চয়নিকা চৌধুরী ও পরীমনি
বিনোদন প্রতিবেদক : দর্শকদের নতুন চমক দিতে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী পরীমনি। তবে নতুন কাজটি কেমন হবে, তা নিয়ে কিছু বলেননি চয়নিকা।
নির্মাতা জানিয়েছেন, ‘পরীর সঙ্গে আমার প্রথম কাজ “বিশ্বসুন্দরী” ছবিতে। কাজটি করতে গিয়ে আমি ও পরীমনি আরও বেশি আন্তরিক হয়েছি। আমাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমার মনে হয়েছে, পরী এই সময়ের চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী। আশা করি, আমাদের পরবর্তী কাজটি আরও অনেক সুন্দর হবে।’
চয়নিকা চৌধুরী জানান, আগামী সপ্তাহে নতুন কাজের ঘোষণা দেবেন তিনি। তখনই জানা যাবে কাজটি কি হবে এবং কেমন হবে।
এদিকে, চয়নিকা চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিশ্বসুন্দরী’তে আমরা এক হয়েছিলাম। আমাদের কেমিস্ট্রি খুব ভালো। আবারও নতুন ভালো কিছু, চমৎকার কিছু নিয়েই আমরা একসঙ্গে হচ্ছি। অপেক্ষায় থাকুন। খুব তাড়াতাড়ি জানাব আমার অডিয়েন্সদের।
পরীমনিকে নিয়ে চয়নিকা লিখেছেন, আমার সঙ্গে তার সম্পর্ক কী এবং কেন তা আর মুখ দিয়ে বলার কিছু নেই। তা আমরা দুজন খুব ভালো করেই জানি। আমরা একশ ভাগ ক্লিয়ার।
শুধু এতটুকু বলতে পারি, পরীমনি একজন অসম্ভব অন্যরকম মনের মানুষ, এমন মানুষ খুব কম দেখা যায়। সে শুধু ভালো অভিনয়শিল্পী নয়, সে অনেক ফ্যামিলিয়ার একজন দারুণ মানুষ। তার ঘরবাড়ি, রান্নাঘর সবকিছু সে নিজেই দেখে।
চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’র কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন পরীমনি। আর তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। ছবিটি মুক্তি পায় গত বছর ডিসেম্বরে। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্তসহ অনেকে।











