সাইফউদ্দিন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট করতে এসে প্রতিপক্ষ পেসারের বলের আঘাত লাগে হেলমেটে। আঘাত গুরুতর হওয়ায় ম্যাচ থেকে ছিঁটকে যান সাইফউদ্দিন। দ্রুত সিটিস্ক্যান করতে খেলার মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার গুরুতর অবস্থা দেখে দলের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। তবে সিটিস্ক্যান করেই দলের সঙ্গে যোগ দেন তিনি। এতে শঙ্কা কাটে টাইগার শিবিরে। আপাতত শঙ্কামুক্ত এই পেস অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দল।

আজ বুধবার সকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাইফউদ্দিনকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সে ভালো আছে। আপাতত কোনো সমস্যা নেই। আগামীকাল সকালে আবারও পর্যবেক্ষণ করা হবে। তখনই বলা যাবে সে খেলার জন্য ফিট আছে কী না। প্রটোকল অনুযায়ী মাথায় আঘাত লাগলে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়, সে এখন ভালো থাকলেও চিকিৎসক টিমকে অপেক্ষা করতে হবে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় শেষ মুহূর্তে। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার শর্ট বল সাইফউদ্দিনের হেলমেটকে আঘাত করে। জোরালো গতির কারণে মাথায় কিছুটা আঘাত পান তিনি। ওই সময় রান নিতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত