শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ইয়াস: জোয়ারের পানিতে ডুবে জেলের মৃত্যু

news-image

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে ফেনীর সোনাগাজীতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় চিংড়ি পোনা ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনী নদীর বাহেরচর এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই জেলের লাশ উদ্ধার করেন।

নিহত হাদিউজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখপাড়ার গাজীবাড়ির আবদুল বারী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে হাদিউজ্জামান, তার চাচা জাহিদুল ইসলাম ও আবদুর রহিম ছোট ফেনী নদীতে ঠেলাজাল দিয়ে চিংড়ির পোনা ধরতে যান।

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে হাদিউজ্জামান ডুবে যান। অন্য দুজন কোনোমতে সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে বাঁচান।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জামিল আহমেদ বলেন, ৮ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ছোট ফেনী নদীর বাহেরচর এলাকা থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত জেলের পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের মাধ্যমে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা