জিম্বাবুয়ে সফর পেছাল, কমলো টেস্ট

news-image

অনলাইন ডেস্ক : তামিমদের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল ১৮ জুন। ১১ দিন পিছিয়ে এখন যাবে ২৯ জুন। সফর পিছিয়ে যাওয়ায় একটি টেস্ট কমিয়ে টি২০ সিরিজ করা হয়েছে তিন ম্যাচের। আগের সূচিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি২০ খেলার কথা ছিল টাইগারদের।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করতেই টেস্ট একটি কমানো। ১২ দলের প্রিমিয়ার লিগ ৩১ মে শুরু হয়ে শেষ হবে ২৬ জুন। এবারের লিগের সংস্করণেও আনা হয়েছে পরিবর্তন। ওয়ানডের পরিবর্তে হবে টি২০ ম্যাচ।

সিরিজ পুনর্বিন্যাস নিয়ে আকরাম খান বলেন, ‘আপাতত আমাদের সূচি খুব ব্যস্ত। এই সিরিজের পর ক্লাব ক্রিকেট শুরু হবে। সময়ের জন্য জিম্বাবুয়ে থেকে একটি টেস্ট কমিয়ে একটি টি২০ বাড়িয়েছি। জিম্বাবুয়ে থেকে ফেরার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ আছে। এ ছাড়া ক্রিকেটারদের বায়োসিকিউর বাবলে থাকার বিষয়টি দেখতে হবে। অতিরিক্ত খেলাও ভালো নয়। এই সিরিজের পর এসব নিয়ে চিন্তা করব।’

আকরাম জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজটি বেড়ে পাঁচ ম্যাচে উন্নীত করা হয়েছে। অসিদের বিপক্ষে ৬ থেকে ১৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল টাইগারদের হোম সিরিজটি। তারও আগে ১৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে খেলার কথা রয়েছে তিন ম্যাচ টি২০। এ সিরিজটিও পাঁচ ম্যাচে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান আকরাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত