,

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রভাবে কলকাতা বিমানবন্দর বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

এদিকে আবহাওয়া দপ্তরে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, রাতের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ইয়াস।

বুলেটিনে জানানো হয়েছে, গত ছয় ঘণ্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ইয়াস। তার আগেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছয় ঘণ্টায় তা ‘অতি শক্তিশালী’ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িষ্যার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িষ্যার বালেশ্বর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব,পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং সাগর দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস। তার অভিমুখ রয়েছে ওড়িষ্যার বালেশ্বরের দিকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের