শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে কোপানোর পর রামদা নিয়ে নাচ, উদযাপন!

news-image

অনলাইন ডেস্ক :কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
হামলায় আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ১৭ মে রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।

রামদা হাতে উল্লাস করা দুইজন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহিদী হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)। তারা দেলোয়ারের ওপর হামলা মামলার আসামি। ভিডিওতে হিন্দি গানের তালে তালে লুঙ্গি তুলে তাদের উল্লাস করতে দেখা যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে তাকে গ্রেফতার করি। এছাড়া মেহদি হাসান নামে এই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

blob:https://www.facebook.com/e0bed36a-2451-41f5-9dd2-ff71b2662d67

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা