,

নতুন প্রযুক্তিতে এক মিনিটেই করোনা শনাক্ত হবে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস শনাক্ত করা যাবে মাত্র এক মিনিটে। সিঙ্গাপুরের এক স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান দ্রুত করোনা শনাক্ত করার এ নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। এমনকি সাময়িকভাবে এ পরীক্ষার অনুমোদনও দিয়েছে দেশটি।

কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি-না, শ্বাসযন্ত্রের মাধ্যমে পরীক্ষায় সেটি শনাক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউসি) অধীনে ব্রিদোনিক্স নামে একটি স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান এ প্রযুক্তি নিয়ে এসেছে। মালয়েশিয়া সীমান্তের কাছের একটি শহরে এ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে ব্রিদোনিক্স।

করোনা শনাক্তে সিঙ্গাপুরে অ্যান্টিজেন র্যা পিড টেস্ট অনুসরণ করা হয়। এর পাশাপাশি শ্বাসযন্ত্রের মাধ্যমে নতুন করোনা পরীক্ষা পদ্ধতিও ব্যবহার করা হবে। করোনার এ নতুন পরীক্ষার অনুমোদনের বিষয়টি সিঙ্গাপুরের দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

ব্রিদোনিক্সের একজন প্রতিনিধি বলেন, মাত্র ৫ থেকে ২০ সিঙ্গাপুরি ডলারে এ টেস্ট করা যাবে। তবে সেটি সংখ্যার ওপর নির্ভর করবে। প্রতিষ্ঠানটি গত বছর বলেছিল, করোনা শনাক্তে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ইতোমধ্যে করা হয়েছে। পরীক্ষায় প্রযুক্তিটির ৯০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে।

নতুন এ পরীক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে সিঙ্গাপুরের স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে ব্রিদোনিক্স জানিয়েছে। করোনা শনাক্তে একই ধরনের পরীক্ষা এরই মধ্যে চালু করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের