,

পাঁচ দেশ থেকে বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশসহ করোনার প্রকোপ বেশি এমন পাঁচ দেশের নাগরিকদের বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ- এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই তালিকায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল রয়েছে।

খবরে বলা হয়েছে, বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

তবে এসব দেশ থেকে বাহরাইনের নাগরিক ও বাসিন্দা সেখানে যেতে হলে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট থাকতে হবে। আর বাহরাইনে পৌঁছানো পর কোয়ারেন্টাইনে থাকতে হবে ১০ দিন। নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।

বিভিন্ন দেশ থেকে যারাই বাহরাইনে যাচ্ছে, তাদের সবার ক্ষেত্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের