,

শুক্রবার বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

news-image

অনলাইন ডেস্ক : আগামী শুক্রবার দেশে দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা ইন্টারনেটের গতি কম থাকতে পারে। এই আট ঘণ্টার জন্য ইন্টারনেটের ধীরগতির মুখে পড়বেন গ্রাহকেরা। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ কেবলের বিকল্প রুট হিসাবে নতুন একটি রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।

নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের সংযোগ দেওয়া হবে। এছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেবলে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কাজ হবে আগামী শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে। এ সময় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। তারপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল এ যুক্ত হয় ২০০৫ সালে। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে এসইএ-এমই-ডব্লিউই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের