উষ্ণতা ছড়ালেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : কাঁধ খোলা গাউনে ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহানের স্পষ্ট উন্মুক্ত বিভাজিকা উষ্ণতা ছড়াচ্ছে ইন্টারনেটে। বুকের বাঁ দিকে রয়েছে স্পষ্ট উল্কি। সাজসজ্জাও মানানসই।

নির্বাচন শেষ হতেই সাংসদকে আবারও দেখা গেল সাহসী পোশাকে। তার শেয়ার করে নেয়া ছোট ভিডিও যত তাপ ছড়িয়েছে, তার থেকেও বেশি বিস্ফোরক ছিল সাংসদ তারকার মন্তব্যে।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।

কী বলেছেন নুসরাত? নিজের ভিডিও নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক দাবি, ‘পোশাক দেখুন। তবে নজরে থাক নারী!’

সেই ডাকে সাড়া দিলেন দেশটির অভিনেতা যশ দাশগুপ্ত। তার ভালোবাসার চিহ্ন জ্বলজ্বল করছে নুসরাতের মন্তব্য বিভাগে।

নুসরাতের সম্মোহন এড়ানোর সাধ্য নেটাগরিকদের নেই। তাই নিমেষে তার নয়া অবতারের ভক্তসংখ্যা ৩৫ হাজার।

এই সাহসী রূপের প্রশংসা না করে পারেননি আরেক অভিনেত্রী ও রাজনীতিবিদ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনিও ভালোবাসার চিহ্ন এঁকে তার সমর্থনের কথা জানিয়েছেন। কিন্তু মন্তব্য বিভাগে যশের নাম দেখা দিতেই কৌতূহলী অনুরাগী মহল, নুসরাত কি জেনে বুঝেই এই মন্তব্য করেছেন? এভাবেই বিশেষ কাউকে ডাক পাঠালেন তিনি? নাকি ফের খোলামেলা পোশাকে তাকে দেখে নানা মানুষ নানা মন্তব্য করবেন বলে আগেই মুখ বন্ধের চেষ্টা?

উত্তর জানার উপায় নেই। কারণ, এ ধরনের ছবি বা ভিডিও শেয়ার করে নেয়ার পরেই মুখে কুলুপ আঁটেন সাংসদ। জন্ম নেয় নতুন বিতর্কের। তিনি হয়ে ওঠেন প্রচার, চর্চা, আকর্ষণের কেন্দ্রবিন্দু। যশ দাশগুপ্ত, নুসরাত জাহানের অনুরাগীদের মুখে মুখে ফিরতে থাকেন ‘যশরত’ হয়ে।

https://www.facebook.com/138694929538021/videos/1450993835234463

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী