মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আহত আরো ১৬৬ জনের অবস্থা তেমন গুরুতর নয় বলেও নিশ্চিত করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনও নিশিচত হওয়া যায়নি। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ছবি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ও ইন্সট্রোগ্রামে প্রচার হতে থাকে। ছবিতে দেখা যায় রক্তাক্ত যাত্রীরা মেঝেতে পড়ে ছটফট করছেন।

দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছে প্রেসারানা মালয়েশিয়া বেরহাদ রেল কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধারকর্মীরা কেএলসিসি স্টেশনে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন বলে জানানো হয়েছে।

এমতাবস্থায় সবাইকে নির্দেশনা মেনে চলা এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ডাং ওয়াঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি জানান,একটি ট্রেন যাত্রী বহন করছিল এবং অপর ট্রেনটি খালি ছিল এবং কাম্পুং বারু থেকে গুম্বাকের দিকে যাচ্ছিল। ট্রেন দুর্ঘটনার বিষয়ে দেশটির ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা বলেন, বিশেষত নিয়ন্ত্রণ স্টেশনে কোনও গাফিলতি হয়েছে কিনা তা নিয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী