বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’ ও ‘অ্যালেক্স ইমন গ্রুপ’-এর ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। গতকাল শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ রোডের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দুই নম্বর গেইটের সামনে এবং বেড়িবাঁধ রোডের আজিজ খান রোড এলাকায় পৃথক দুটি অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুটি গ্রুপের মোট ১১ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে কিশোর গ্যাং পাটালী গ্রুপের তিন সদস্য হলেন—মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল, আলী হোসেন ও মো. চাঁন মিয়া। অপরদিকে অ্যালেক্স ইমন গ্রুপের আট সদস্য- মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ, রনি খান, আরিফ হোসেন ওরফে রিফাত, আবির, রনি, সাগর, রায়হান ও মো. রবিউল ইসলাম (১৫)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি লম্বা ছুরি, দুইটি চাকু, দুইটি লোহার তৈরি ছুরি, চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়। র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আটক সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক এই কিশোর অপরাধীরা বিভিন্ন নির্জন স্থানে পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরকরে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং আধিপত্য বিস্তারের নেশায় মারামারি করে বলে স্বীকার করেছে।’ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাবের এই কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা