বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরের একটি মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান (২০) নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ওই কেন্দ্রের পরিচালকসহ ১৪ জনকে আটক করেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাস স্ট্যান্ড এলাকার মনিরুজ্জামানের ছেলে। হত্যার অভিযোগে আজ রোববার দুপুরে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন তার বাবা।

পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন ওই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক পূর্ব বারান্দীপাড়ার আবুল কাসেমের ছেলে মাসুম করিম, অপর পরিচালক বারান্দীপাড়া বটতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল কবির, রেজাউল করিম, ওহেদুজ্জামান, ওহিদুল ইসলাম, আল শাহরিয়া, শাহিন, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সাগর আলী, অহেদুজ্জামান সাগর, নুর ইসলাম, হৃদয় ওরফে ফরহাদ এবং আরিফুজ্জামান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনা জানার পর রাতে প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজ দেখে মাহফুজকে মারপিট করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ‘মারপিটের কারণে মাহফুজ মলত্যাগ করে ফেলে। তখন তাকে দিয়েই ওই মল পরিস্কার করানো হয়।’

ওই ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে বলে জানান ওসি তাজুল ইসলাম। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর বিশ্বাস বলেন, সুরতহালে মৃতের পিঠ, ঘাড় ও পশ্চাৎদেশে বেশকিছু আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে।

নিহত মাহফুজুর রহমানের বাবা মনিরুজ্জামান জানান, মাহফুজ মাদকসেবন করায় তাকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে গত ২৬ এপ্রিল যশোরের রেল রোডে অবস্থিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করান। গতকাল শনিবার বিকেলে খবর পান, মাহফুজকে ওই প্রতিষ্ঠানের লোকজন মারপিট করে মেরে ফেলেছে। পরে তার মরদেহ অজ্ঞাত হিসেবে যশোর জেনারেল হাসপাতালে রেখে তারা চলে গেছে। যশোরে হাসপাতালের মর্গে মাহফুজের মরদেহ পান বলে জানান মনিরুজ্জামান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, শনিবার দুপুরে মাদক নিরাময় কেন্দ্র থেকে একটি মৃতদেহ জরুরি বিভাগে আনা হয়। নিহত ব্যক্তির কোনো নাম-ঠিকানা লিপিবদ্ধ না করে কৌশলে হাসপাতাল ত্যাগ করেন মৃতদেহ বহনকারীরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা