বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোজিনা ইসলামকে হাসপাতালে নেওয়া হলো

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাগার থেকে মুক্তির পর সাংবাদিক রোজিনা ইসলামের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়েছেন স্বজনরা। আজ রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। রোজিনা ইসলামের ছোট বোন সাবিনা পারভেজ এ তথ্য জানান।

সাবিনা পারভেজ বলেন, ‘সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে রোজিনাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।’ রোজিনা ইসলামের সিটি স্ক্যানসহ অন্য পরীক্ষা করানো হচ্ছে বলে জানান তার স্বামী মনিরুল ইসলাম।

গত সোমবার পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন। এই আদেশের পর রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আবেদনের জন্য আজ রোববার দিন ধার্য করেছিলেন আদালত।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা