,

তামিম-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সময় নিয়ে ব্যাট করছিলেন। কিন্তু সেট হয়েও আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। ৩৪ বলে ১৫ রানের ধীরগতির এক ইনিংস খেলে সাজঘরের পথ ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তাতে বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮.৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। তামিম ইকবাল ৩৫ আর মুশফিকুর রহীম ১৪ রানে অপরাজিত আছেন।

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা। দুশমন্ত চামিরার দ্রুতগতির এক ডেলিভারিতে (১৪৬.৫ কিলোমিটার/ঘন্টা) ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ হন লিটন।

এ নিয়ে সর্বশেষ পাঁচ ইনিংসে তৃতীয়বারের মতো শূন্যতে আউট হলেন ডানহাতি এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের মার্চে ১৭৬ রানের ইনিংসের পর সাত ইনিংসে পঁচিশের ঘরও ছুঁতে পারেননি একবার।

দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর সাকিব আর তামিম দেখেশুনে এগোচ্ছিলেন। দুজনই অবশ্য একটু ধীরগতিতে ব্যাট করতে থাকেন, তবু জুটিটা মোটামুটি জমে উঠেছিল। কিন্তু ৩৮ রানের এই জুটিটি ভেঙে যায় ইনিংসের ১৩তম ওভারে।

দানুশকা গুনালিকার স্লোয়ার ঘূর্ণি ডেলিভারি ডাউন দ্য উইকেটে গিয়ে বোলারের মাথার ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বলের গতি বুঝতে না পেরে ব্যাট চালিয়ে লংঅনে সহজ ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা