শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ট্রিপল মার্ডার: জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬

news-image

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় শিশুসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধারের ঘটনায় রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। শনিবার সকালে র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার রাতে লামা পৌনসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলী গ্রাম থেকে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) তার মেয়ে রাফি (১৫) ও ১০ মাসের শিশুকন্যা নুরীর লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনার সময় অন্যের বাড়িতে বেড়াতে যাওয়ায় বেঁচে যান নুর মোহাম্মদ।

নিহত মাজেদা বেগমের মা লালমতি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে বলে লামা থানা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান। তারা হলেন- মাজেদার বড় বোন রাহেলা বেগম, রাহেলার স্বামী আব্দুর রশিদ, স্থানীয় নুর মোহাম্মদের ভাই শাহ আলম, আব্দুল খালেক, হাফেজ সাইদুর রহমান ও প্রতিবেশী রবিউল হোসেন।

পুলিশ বলেছে এটি ডাকাতির ঘটনাও হতে পারে। ঘরের আলমারি ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। লালমতি খাতুন তার মেয়ে মাজেদা ও নাতনি রাফির ১২ ভরি ওজনের স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা বলেছেন। নুর মোহাম্মদের প্রথম স্ত্রীর বড় মেয়ে রাবেয়া ইয়াসমিন বলেছেন, বৃহস্পতিবারে তার মা মাজেদা বেগম ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলেছিলেন। সেই টাকাও পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত মাজেদা বেগমের ঘরে আলো জ্বলতে ও লোকজনের কথা শোনা গেছে। সেই রাতের জন্য রান্না করা খাবার যেমন ছিল তেমনই রয়ে গেছে। শুক্রবার সারাদিন ঘরের দরজা বন্ধ থাকায় ঈদ উপলক্ষে তারা কোথাও বেড়াতে গেছে বলে সবাই ধরে নিয়েছিল। সন্ধ্যায় মাজেদার দেবর আবদুল খালেক ঘরের পেছনের জানালা দিয়ে উকি দিয়ে ভাবির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা