,

আবারও ঢাকার সিনেমায় দেখা মিলবে অঙ্কুশ-ঋতুপর্ণার

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবি দুটিতে অভিনয় করে বাংলাদেশে জনপ্রিয়তা পান কলকাতার নায়ক অঙ্কুশ। অপরদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকন পরিচালিত ‘স্বামী কেন আসামি’ দিয়ে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। এই দুই তারকা এবার একসঙ্গে অভিনয় করবেন ঢাকার সিনেমায়।

জানা যায়, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ছোট মা’ সিনেমায় তাদের দেখা যাবে। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করবে শাপলা মিডিয়া। আর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তত্ত্বাবধানে থাকবেন নির্মাতা অপূর্ব।

এ প্রসঙ্গে অপূর্ব গণমাধ্যমকে বলেন, “আমরা শুটিংয়ের জন্য প্রস্তুত। ঋতুপর্ণা-অঙ্কুশ দুজনের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। করোনার কারণে শুটিংয়ে যেতে পারছি না। করোনা পরিস্থিতি ভালো হলে ঋতুপর্ণা-অঙ্কুশ ঢাকা আসবেন।”

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটির নাম-ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের