,

এক দিনের ব্যবধানে সুজনের করোনা নেগেটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যদিও এক দিন আগে করানো পরীক্ষায় পজিটিভ ফল পান তিনি।

কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডালের দায়িত্বে ছিলেন বিসিবির অন্যতম পরিচালক সুজন। একই প্রতিপক্ষের বিপক্ষে রবিবার ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল।

কিন্তু কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। ঈদের ছুটের পর দলের অনুশীলনেও দেখা যায়নি তাকে।

দুই দিন আগে করোনা পরীক্ষা করালে শুক্রবার পজিটিভ ফল আসে সুজনের। নিশ্চিত হতে সেদিনই ফের নমুনা দেন। শনিবার যার ফল নেগেটিভ এসেছে। তবে শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গে তার যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা