শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

news-image

নিউজ ডেস্ক : দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশফেরত শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক। এই ঋণ দুটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ওয়াশিংটনের হেড অফিস এই অর্থের অনুমোদন দেয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবে।

এতে বলা হয়েছে, মোট ঋণের অর্ধেক তথা ৩০ কোটি ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৩ হাজার ২০০ গ্রামের প্রায় সাড়ে ৭ লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশ ফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেছেন, করোনায় বাংলাদেশে লাখ লাখ মানুষ; বিশেষ করে তরুণ, নারী শ্রমিক ও বিদেশ ফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্প দুটির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো এবং সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা