সালমানের ‘রাধে’ ৫ দিনে কত আয় করল?

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত ঈদের সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছে গত ১৩ মে। ছবিটি ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম ও দেশের বাইরে সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির মোট বক্স অফিস আয় হয়েছে প্রায় ১৮৩ কোটি রুপি। সপ্তাহ শেষে তা আড়াই কোটি রুপি ছাড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওটিটির পাশাপাশি ‘রাধে’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।

প্রথম দিনেই ৪২ লাখ ভিউয়ারের রেকর্ড গড়েছিল প্রভু দেবা পরিচালিত ‘রাধে’। এ ছাড়াও, ছবিটি মুক্তির দিন ১০ লাখের বেশি ইউজ়ার এক সঙ্গে জ়িফাইভে লগ ইন করার চেষ্টা করলে সার্ভার ক্র্যাশ করেছিল।

ওটিটি ও প্রেক্ষাগৃহ থেকে অর্থ আসলেও দর্শক-সমালোচকদের প্রশংসা পেতে ব্যর্থ হচ্ছে সিনেমাটি। মুক্তির পর পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ কারণে খেপেছেন ভাইজান সালমান খান।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী