,

রোহিঙ্গা ক্যাম্পসহ টেকনাফে ১০ দিনের কঠোর ‘লকডাউন’

news-image

কক্সবাজার প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ থেকে দশ দিন কঠোর ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এছাড়া উখিয়া-টেকনাফের ৫টি ক্যাম্প কঠোর ‘লকডাউন’ করে দেয়া হয়েছে এক সপ্তাহের জন্য।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানিয়েছেন, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন দেয়া হয়েছে।

করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিং করা হচ্ছে।

এদিকে হঠাৎ করে রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৫টি ক্যাম্প আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় টেকনাফের ক্যাম্প ২৪ এবং উখিয়ার ক্যাম্প ২, ৩, ৪ ও ১৫ নম্বর ক্যাম্পকে লকডাউন করে দেয়া হয়েছে।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও খাবারের কার্যক্রম চলমান থাকবে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ রোহিঙ্গার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ পর্যন্ত করোনায় ১২ রোহিঙ্গা মারা গেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময়ে আশ্রয় নিয়েছিল ৪ লাখ। সব মিলিয়ে বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা ১১ লাখের বেশি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান