ভারতে মৃত্যু আবারও চার হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। মাঝে মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৯ জনের প্রাণহানি ঘটেছে। সবমিলিয়ে করোনার হটস্পটে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৮৭৪ জন রোগী মারা গিয়েছিলেন। শুক্রবার প্রাণহানি বেড়েছে প্রায় সাড়ে তিনশ’। মৃতের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে।

তবে কমে এসেছে সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন। এ নিয়ে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন।

সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৭ হাজার ৯২৫।

একদিনে ২০ লাখ ৬১ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এটিই দৈনিক সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী