ভারতে ‘কালো ছত্রাক’কে মহামারি ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : মিউকরমাইকোসিস বা কালো ছত্রাককে মহামারি হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একে মহামারি ঘোষণার নির্দেশ দিয়ছে ভারত সরকার। করোনা আক্রান্তদের মধ্য এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণা করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চিঠি পাঠিয়েছে। মহামারি ঘোষণার ফলে এ রোগ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা নেয়ার প্রয়োজনিয়তা দেখা দেবে।

মহামারি আইন ১৮৯৭ এর অধীনে ভারতে কোনো রোগ উদ্বেগজনক পর্যায়ে গেলে তাকে মহামারি হিসেবে ঘোষণা করা যেতে পারে। আইনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা দেয় যা রোগের বিস্তার ঠেকাতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন। আইন অনুযায়ী, সমস্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র ও মেডিকেল কলেজগুলো নির্দিষ্ট রোগের চিকিৎসায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর জারি করা গাইডলাইন অনুসরণ করবে।

আগারওয়াল বলেন, ‘এই ছত্রাকের সংক্রমণ কোভিড-১৯ রোগীদের মধ্যে দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণ, এটি তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।’

বুধবার রাজস্থানে কালো ছত্রাকের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় রাজ্য সরকার এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে। গত ১৮ মে হরিয়ানা সরকারও এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে। এখন পর্যন্ত কর্ণাটক, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা ও বিহারসহ ভারতের বিভিন্ন অঞ্চলে কালো ছত্রাকের সংক্রমণ শনাক্ত হয়েছে।

মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক খুবই বিরল একটি সংক্রমণ। মাটি, গাছপালা, সার, পচতে থাকা ফল ও সবজিতে থাকা মিউকর মোল্ডের সংস্পর্শে এলে এ রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকরা জানান, এই কালো ছত্রাক আক্রান্তের সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষতি করে। অনেক ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তির অঙ্গহানি এমনকি মৃত্যুও হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী