শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদন : কোভিড-১৯ এ বিপর্যস্ত বিশ্ব। কিছুতেই এই মহামারি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। লাশের সারি বেড়ে বেড়ে পাহাড়সম হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১২ হাজার ২৮৪ জনের মৃত্যু হলো করোনায়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৫৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

এর আগে বুধবার ৩৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কমে আসার পর বুধবার থেকে পরিসংখ্যান আবার বাড়া শুরু করেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

মার্চের শেষ দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ জোরালো হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু দুই-ই বাড়তে থাকে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে সর্বাত্মক লকডাউন চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা