শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

news-image

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার পাথর্শী, গাইবান্ধা, সাপধরী ও পলবান্ধা ইউনিয়নে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- পাথর্শী ইউনিয়নের জারুলতলা এলাকার এনামুল, কালা শেখ, শাহ জামাল, সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বিল্লাল, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মফিজল হক ও পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাটিকামারী গ্রামের জাবেদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়,  বিকেলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়। এ সময় এক নারীসহ আরও পাঁচজন আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা