বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক বদলি

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকেও বদলি করা হয়েছে। তাকে সদর থানা থেকে সরিয়ে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পদায়ন করা হয়েছে।

শাহজাহানের জায়গায় পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) কাজী মাসুদ ইবনে আনোয়ারকে। তিনি এর আগে চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। বুধবার (১৯ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, ইন্সপেক্টর শাহজাহানকে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে এবং ইন্সপেক্টর কাজী মাসুদ ইবনে আনোয়ারকে সদর মডেল থানায় পদায়ন করা হয়।

এর আগে হেফাজত তাণ্ডবের জেরে গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর ১১ মে একই থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে বদলি করে নাসিরনগর থানার অন্তর্গত চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে পদায়ন করা হয়।

 

Dhakapost.com

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান