,

ঝড়ে ভেঙে পড়া গাছের সামনে নাচ, সমালোচনার মুখে দীপিকা সিং (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে বিধ্বস্ত ভারতের মহারাষ্ট্র। মায়ানগর মুম্বাইয়ের রাস্তায় কোথাও পড়ে রয়েছে গাছ, কোথাও টিনের চাল উড়ে গেছে। এতে অনেকে মাথা গোজার ঠাঁই পর্যন্ত পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ঝড়ে উপড়ে পড়া গাছের সামনেই নাচ করেন হিন্দি টেলিশিনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা সিং। সেই ভিডিও আপলোড করেন নিজের ইনস্টাগ্রামে, যা ভালোভাবে নেননি তার ভক্তরা। বেশ সমালোচনা করেছেন অনেকে।

‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশনে খ্যাতি পাওয়া দীপিকা গতকাল মঙ্গলবার ভিডিওটি পোস্ট করেন। পরে ভেঙে পড়া গাছের ডাল ধরে পোজ দিয়ে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন। তাতেই ক্ষুব্ধ হয়েছেন অনেকে।

ওই ধরনের ভিডিও পোস্ট না করার পরামর্শ দিয়েছেন তার অনেক ভক্ত। আর অভিনেত্রীকে এভাবে বাইরে ঘুরে বেড়াতেও নিষেধ করা হয়েছে। ‘আপনার ঘরের ছাদ পোক্ত আছে তাই এই নাচ’, কটাক্ষ করে এমন মন্তব্যও করা হয়েছে। শুধু ইনস্টাগ্রাম নয় টুইটারেও সমালোচনা করেছেন ভক্তরা। অভিনেত্রীকে ‘নির্বোধ’ও বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্যে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে। গত সোমবার ঝড়ের দাপটে মুম্বাই উপকূলের কাছে ডুবে যায় ‘পি ৩০৫’ নামের একটি বার্জ। সেখান থেকে অনেককে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ অনেকেই।

আজ বুধবার সকালে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা আরব সাগরে ভাসমান ১৪টি মরদেহ উদ্ধার করেছে। এখনো জানা যায়নি কোন জলযানে ছিলেন ওই মৃত ব্যক্তিরা। গুজরাট উপকূলে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে গেছে প্রচুর গাছ। ইতিমধ্যেই গোয়া, মহারাষ্ট্র, গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের