বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেচে-গেয়ে কিশোরের লাশ দাফন, জানাজাও পড়ানো হয়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : জানাজা ছাড়াই মুসলিম পরিবারের ছেলে আঁখি (১৭) নামে এক কিশোরের মরদেহ নেচে-গেয়ে দাফনের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে নেচে-গেয়ে মরদেহ দাফনের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি যেমন ভাইরাল হয় তেমন এলাকাতে চরম সমালোচনা শুরু হয়।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ব্ল্যাড ক্যান্সারে ভুগছিল ওই গ্রামের মহসিন আলীর ছেলে আঁখি। বাবার সঙ্গে আঁখি রাজধানীর ফুটপাতে হকারি করত। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে গ্রামের বাড়িতে চলে আসেন তারা। রোববার বিকেলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মৃত্যুর পর মহসিন আলী তার ছেলের মরদেহ একই এলাকার ফকির শামীম রেজার হাতে তুলে দেন। পরে ফকির শামীম রেজা তার লোকজন নিয়ে নেচে-গেয়ে আঁখির মরদেহ দাফন করেন।

স্থানীয়রা আরও জানান, স্থানীয় মুসলিমরা এর বিরোধিতা করলেও শামীম রেজা ফকির ও তার অনুসারীরা এতে কান দেয়নি। পরে দাফনের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে সেটি ভাইরাল হয়। অনেকেই শামীম রেজা ফকিরকে ভণ্ড আখ্যায়িত করে তার শাস্তির দাবি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শামীম রেজা ফকির গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী। নিজ বাড়িতে তার একটি আস্তানাও রয়েছে। ভক্ত অনুসারীদের নিয়ে তিনি সেখানেই সময় কাটান। গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরী অনুসারীদের কেউ মারা গেলে জানাজা ছাড়াই নেচে-গেয়ে মরদেহ দাফন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কোনো ধরনের অভিযোগ পাননি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা