,

সংসদের শূন্য চার আসনে ভোটের তফসিল ২৪ মে

news-image

নিজস্ব প্রতিবেদন : আগামী জুলাই মাসে সংসদের চারটি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই লক্ষ্যে ২৪ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

শূন্য আসনগুলো হলো লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তারিখ ঠিক করা হবে।

তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এ চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন করবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের