রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নতুন সংক্রমিত প্রায় পৌঁনে তিন লাখ, ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ৪ হাজার ৫২৫

news-image

ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ২ কোটি ৫৫ লাখ যেখানে মোট মৃত্যু দুই লাখ ৮৩ হাজার ছাড়ালো। দি ইন্ডিয়ান এক্সপ্রেস

তবে ২৪ ঘণ্টায় কমেছে নতুন শনাক্তের হার। নতুনভাবে দুই লাখ ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে পাওয়া গেছে করোনা। এ তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে একদিনে ৩৩ হাজারের বেশি মানুষ করোনা পজেটিভ। এছাড়া ৩০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে কেরালা ও কর্ণাটকে।

মহারাষ্ট্রে কিছুটা কমে এসেছে দৈনিক সংক্রমণ হার। রাজ্যটিতে মঙ্গলবার মৃত্যু ৬৮০ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এছাড়া সাড়ে তিনশোর বেশি মানুষ মারা গেছে তামিলনাড়ুতে।এছাড়া ১১ টি রাজ্যে একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।