সাংবাদিক রেজিনা ইসলামকে নির্যাতন,হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন  

news-image
তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তিা দাবীতে নানা কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। বুধবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রবীন সাংবাদিক আবদুন নূর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা
ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রাণি করছে। বক্তারা, অবিলম্বে রেজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত জেবুন্নেছাসহ স্বাস্হ্য সচিবের অপসারণে প্রতি দাবী জানান।
অন্যথায় দায়ীদের বিচারের দাবীতে সকল সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একই দাবীতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ