,

ওয়েস্ট ইন্ডিজ দলে পেল সব তারকাদের

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্র্যঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার জন্য উইন্ডিজ ক্রিকেটের তারকাদের দলে পাওয়া যায় না বেশিরভাগ সময়েই। তবে এই করোনা মহামারির সময়ে সেই ব্যস্ততা না থায় একসঙ্গে দলে পাওয়া গেছে ক্রিস গেইল-কাইরন পোলার্ডদের।

আসন্ন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজের জন্য মঙ্গলবার উইন্ডিজ ক্রিকেট বোর্ড ১৮ জনের দল ঘোষণা করেছে। যেখানে রয়েছেন আন্দ্রে রাসেলও।

দলে ফেরানো হয়েছে শিমরন হেটমায়ার, শেলডন কটরেল, ওশান থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়রদের মতো তারকাদের। অধিনায়ক পোলার্ডের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে নিকোলাস পুরানকে।

তবে এই দলে জায়গা হয়নি সুনিল নারিনের। প্রধান নির্বাচক রজার হার্পারকে সুনিল এর কারণ আগেই জানিয়েছিলেন। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের হন্য এখনও তৈরি নন তিনি।

এদিকে দলে রাখা হয়েছে ৪০ ছুঁই ছুঁই পেসার ফিদেল এডওয়ার্ডসকে। রয়েছেন ক্রিস গেইল, এভিন লুইস, লেন্ডল সিমন্সদের মতো ওপেনাররাও।

আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে তিন সিরিজের প্রথমটি দক্ষিণ আফ্রিকাকে দিয়ে। এরপর অস্ট্রেলিয়ার এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ। প্রত্যেক দলের সঙ্গেই রয়েছে পাঁচটি করে ম্যাচ।

উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেরা দল গঠনের লক্ষ্যে এই দল করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ক্রিস গেইল, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওবেড ম্যাককয়, এভিন লুইস, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা