শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসর থেকে বর পালালো, অতঃপর যার সঙ্গে বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : বরযাত্রী বিয়ের আসরে ঠিকই হাজির হয়েছিল। মালা বদলও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিক পর্ব শুরু হওয়ার আগে হঠাৎ বর নিখোঁজ। তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যায়নি বরকে। শেষপর্যন্ত বরযাত্রীদের মধ্য থেকেই একজনের সঙ্গে কনের বিয়ে হয়। খবর খালিজ টাইমসের।

এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের মহারাজপুর এলাকায়। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে বর-কনের মালা বদল হয়। কিন্তু পাক নেয়ার আগে হঠাৎ উধাও হয়ে যায় বর। দুই পরিবারের লোকজনই তন্ন তন্ন করে খোঁজে বরকে। কিন্তু তার দেখা আর মেলেনি।

অনেকক্ষণ খোঁজাখুজির পর কনের পরিবার জানতে পারে বর আসলে নিখোঁজ হয়নি। সে আসর থেকে পালিয়ে গেছে। তবে কি কারণে সে পালিয়ে গেছে তা কেউ জানে না। এরপরই কনের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে।

তখন বরপক্ষের একজন পরামর্শ দেয় যে, বরযাত্রীর মধ্য থেকে যোগ্য কাউকে খুঁজে যেন কনের সঙ্গে বিয়ে দেয়া হয়। পরে একজনকে বেছে নেয়া হয়। এরপর দুই পরিবারের সদস্যরা আলাপ আলোচনার পর বিয়ের ব্যাপারে সম্মত হয়।

এরপর সেখানেই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের পর পালিয়ে যাওয়া বর এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কনের পরিবার। পুলিশ জানায়, তারা দুই পরিবারের অভিযোগই পেয়েছে। কনের পরিবার বর ও তার পরিবারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। আর বরের বাবা তার ছেলেকে খুঁজে দিতে বলেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা