,

সাকিব-মুস্তাফিজ সু-খবর পেলেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে ভারত ফেরত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টিন সময়সীমা কিছুটা শিথিল করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বদলে ১২ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে আজ থেকে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তারা। এই মর্মে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার বিসিবি’র চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাকিব-মুস্তাফিজের মাঠে ফেরার বিষয়ে লিখিত চিঠি পেয়েছে ক্রিকেট বোর্ড। যার কারণে আজ থেকে দলের সঙ্গে যোগ দিবেন তারা।

মাঝ পথে এসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় গত ৬ মে দেশে ফেরেন সাকিব-মুস্তাফিজ। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেলে ওঠেন তারা। এর মাঝে দু’বার কোভিড পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভও আসে। কয়দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। যার কারণে তাদের দ্রুত মাঠে ফেরাতে বেশ কয়েকবার সরকারের কাছে তদবির চালায় বোর্ড। তবে সরকারের অনুমতি মিলতে সময় লেগেছে বেশ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা