,

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও দেশটিতে দৈনিক মৃত্যু কমেনি, বরং তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাকালে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি পেরিয়ে গেছে। ভারতে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এক দিনে মৃত্যুর হিসাবে এটাই সর্বোচ্চ।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলিতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩ জন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি