শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দু’দলের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়াছিন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাচারিকান্দি গ্রামের শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন রুবেল, বাহক ও সাগর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার মো. হবি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় উভয় দলের কয়েক শতাধিক লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়াসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। একপর্যায়ে ইয়াছিনের বুকে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখানো এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযান চলছে।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখানো পর্যন্ত ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা