বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। ফাইনাল কিছু হলে জানতে পারবেন। দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।

তিনি বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। প্রথমে তাদের আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে প্রতিবেদন আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা ক্রয় করার চেষ্টা থাকবে, তাহলে তাড়াতাড়ি হবে। টিকা তৈরি করলে দীর্ঘসময় লাগবে। উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব না।

মন্ত্রী বলেন, মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। ফলে সংক্রমণ কমেছে। অনেকে এই অবস্থায় আবেগী হয়ে বাড়ি গেছেন। তাদের প্রতি অনুরোধ, বিশেষ প্রয়োজন না হলে তারা যেনো লকডাউন শেষ হওয়ার আগে ঢাকায় না ফেরেন।

তিনি বলেন, সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছিল। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে সেটার হার কমেছে। এ বিষয়ে সবার সম্মিলিত সহযোগিতা পেলে সংক্রমণ আর মৃত্যুহার আরও কমবে। বর্তমানে আমাদের সংক্রমণের অনুপাতে মৃত্যুহার হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ। কিছুদিন আগেও এটার হার ছিল অনেক বেশি।

মন্ত্রী বলেন, ভারতে প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। আর সংক্রমিত হচ্ছে সাড়ে ৩ থেকে ৪ লাখ মানুষ। ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে তেমন ছড়ায়নি। আমরা বর্ডার সিল করে দিয়েছি।

প্রাণের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসক, নার্স, স্বস্থ্যকর্মীরা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা