শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশ মিনিটে সূচকে যোগ হলো ৪৫ পয়েন্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের পরের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৭ মে) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রথম ১০ মিনিটের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৪৫ পয়েন্ট বেড়ে গেছে।

ডিএসইর পাশাপাশি আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

এর আগে ঈদের আগে ও পরে টানা সাত কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজার। শেয়ারবাজারে এমন টানা ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বেশ খুশি বিনিয়োগকারীরা।

আগের কার্যদিবসের মতো সোমবারও লেনদেনের শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামবৃদ্ধির মধ্য দিয়ে। কিছুক্ষণের মধ্যেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে যায়।

পরের ১০ মিনিটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়ে। এতে মাত্র ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ৪৫ পয়েন্ট। আর লেনদেন হয় প্রায় দেড়শ কোটি টাকা।

তবে পরের ১০ মিনিটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ২০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্টে বেড়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২৬ কোটি ১৭ টাকা।

এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ২০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা