,

ফিলিস্তিনের প্রতি সংহতি জানালেন প্যারিস হিলটন

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেত্রী, গায়ক এবং মডেল প্যারিস হিলটন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি সেভ প্যালেস্টাইন, গাজা আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন।

প্যারিস হিলটন লেখেন, এটা খুবই হৃদয়বিদারক, এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন।

এরপর তিনি এক ফিলিস্তিনি বালিকার কান্নার ভিডিও পোস্ট করে লেখেন, এটা আমার হৃদয়কে ব্যথিত করছে। এমন ভীতিকর জীবন কেউ চায় না। আমার মমতা এই বালিকা এবং তার আশপাশের সব শিশুর জন্য।

পরের আরেকটি টুইটে প্যারিস হিলটন বলেন, পৃথিবীর সর্বত্র ভালোবাসা আর আলো পাঠাও। সবার জন্য শান্তিপূর্ণ এক পৃথিবী কামনা করছি।

এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১৮১ জন নিহত হয়েছে বলে রয়টার্স জানায়। যাদের মধ্যে ৪৭ শিশু রয়েছে। হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়। গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট