,

২১ ঘণ্টায় মিলিয়ন ছাড়িয়েছে ‘রাজা’

news-image

বিনোদন প্রতিবেদক : প্রতি বছরই বিশেষ দিবস কিংবা ঈদ উৎসবকে ঘিরে কয়েক শতাধিক নাটক প্রচারিত হয়। এবার সংখ্যার পরিমাণ আগের চেয়ে কিছুটা কম হলেও মানের ক্ষেত্রে ছাড় দেননি নির্মাতা-শিল্পীরা। সদ্য প্রচারিত হওয়া ‘রাজা’ নাটক নিয়ে এরইমধ্যে বেশ আগ্রহ দেখা গিয়েছে দর্শকদের মধ্যে। অবমুক্ত হওয়ার পর দর্শক সাড়াও চোখে পড়ার মতো। গতকাল ঈগল মিউজিকের ইউটিউবে অবমুক্ত হওয়া এ নাটকটি মাত্র ২১ ঘণ্টাতেই ১ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।

নাটকটি নির্মাণ করেছেন ‘হাউজ নং ৯৬’ খ্যাত নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। নাটকটি থেকে এমন দর্শক সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা থেকে শুরু করে সকল কলাকুশলী।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এবার ঈদে প্রচারিত হওয়া এটাই আমার প্রথম কাজ। কাজটি দর্শকরা গ্রহণ করেছেন এবং এত পজেটিভলি রেসপন্স করছেন দেখে সত্যি অনেক ভালো লাগছে। মাত্র ২১ ঘণ্টাতেই ১ মিলিয়ন ভিউ, এতেই বোঝা যায় দর্শকরা কাজটি পছন্দ করেছেন।

তিনি আরও বলেন, কাজটির সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেইসাথে তাদের প্রতি অনেক ভালোবাসা যারা কাজটিকে ভালোবাসা দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের