,

ছুটি শেষে একদিনেই ৪ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন

news-image

নিউজ ডেস্ক : ঈদের ছুটি শেষে একদিনেই ৪ লাখের বেশি মানুষ ঢাকায় ফিরেছেন। ঢাকা ছেড়ে যাওয়া এবং ঢাকায় ফিরে আসা মোবাইল ফোনের সিমের হিসেবে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (১৬ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

টেলিযোগাযোগমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ১৫ মে অর্থাৎ ঈদের ছুটি শেষে অফিস খোলার আগের দিন শনিবার ঢাকায় ফিরেছেন চার লাখ ১২ হাজার ৭৬৩ সিমের মালিক। এর মধ্যে গ্রামীণফোনের দুই লাখ ৭৭ হাজার ৯৬ জন, রবির ছয় হাজার ১৪৩ জন, বাংলালিংকের এক লাখ ৫৮ হাজার ৪৯৬ এবং টেলিটকের ৪০ হাজার ৩২৮ সিম ব্যবহারকারী রয়েছেন।

এর আগে ৪ থেকে ১৩ মে পর্যন্ত নয় লাখ ২১ হাজার ৬৩৫ জন, ১৪ মে সাত লাখ ৯৯ হাজার ৩৮০ জন এবং ১৫ মে ঢাকা ছেড়েছেন আট লাখ ২৪ হাজার ৬৮২ জন সিমের মালিক। মোট ১২ দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ছয় লাখ ৪৫ হাজার ৬৯৭ জন।

টেলিযোগাযোগমন্ত্রী ফেসবুকে এক স্ট্যাটোসে জানান, ৪ থেকে ১৫ মে অবধি ঢাকা ছেড়েছে তার পরিমাণ কোটি অতিক্রম করেছে। একইসঙ্গে ১৫ মে কতটা সিম ঢাকা ফেরত এলো তার পরিমাণও দিলাম। আগেও বলেছিলাম এখনও বলছি ঈদের নামে কতজন কী নিয়ে বাড়ি গেছেন আর কতজন কী নিয়ে ফেরত আসছেন তা ভবিষ্যতই বলতে পারবে। আল্লাহ রহম করো।

এদিকে আশঙ্কার কথা মাথায় রেখে ২৩ মে পর্যন্ত আরও এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়িয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা