,

দেশে আরও একজনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আরেকজনের দেহে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১৬১৭ পাওয়া গেছে। আজ রোববার মে তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের ফল গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ডেটাবেসে আপলোড করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মধ্যে ভারতীয় এই ভ্যারিয়েন্টের শনাক্ত হওয়ার তথ্য সেখানে আপলোড করা হয়েছে।

জিআইএসএআইডি বলছে, আক্রান্ত ব্যক্তি একজন নারী এবং তার বয়স ৪৬। তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা আছে। গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। আইইডিসিআর সেই রোগীর নমুনা জিনোম সিকোয়েন্স করেছে এবং সেই তথ্য ডেটাবেজে জমা দিয়েছে আইদেশি-আইইডিসিআর এবং আইসিডিডিআরবি।

প্রসঙ্গত, আরও চারজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার তথ্য সেখানে জমা আছে। এর মধ্যে দুটি জিনোম সিকোয়েন্স করে নিশ্চিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইইডিসিআর।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের