লকডাউনে ব্যাংক লেনদেন চলবে ৪ ঘন্টা

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমণ রোধে ‌‘সর্বাত্মক’ লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করেছে সরকার। এর সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকের কার্যক্রমও ওই সময় পর্যন্ত সীমিত পর্যায়ে সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী