,

‘তাওকতে’র আঘাতে ভারতে ৪ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ‘তাওকতে’ আঘাত হেনেছে ভারতে। কর্নাটক ও গোয়া রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। মারা গেছেন ৪ জন। আজ রোববার দেশটির সম্প্রচার মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাওকতে আঘাত হানার পর কর্নাটকে প্রাণ হারিয়েছেন ৪ জন। ঘূর্ণিঝড়টির প্রভাতে রাজ্যের তিন উপকূলীয় জেলাসহ ছয় জেলা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গত ২৪ ঘণ্টা ধরে।

কর্নাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, তওকতের প্রভাবে রাজ্যের ৭৩ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের গোয়া রাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা পানজিমেও আঘাত হেনেছে তাওকতে।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার রাত আড়াইটা নাগাদ এই ঝড়টি ছিল গোয়া থেকে মাত্র ১৫০ কিলোমিটার, মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার ও গুজরাট উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দূরে। মঙ্গলবার সকালে গুজরাটের উপকূল, পোরবন্দর ও ভাবনগর জেলার মহুভা এলাকায় আছড়ে তাওকতে পড়তে পারে বলেও জানানো হয়েছিল পূর্বাভাসে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের