,

ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান মুসলিম ফুটবলারদের

news-image

স্পোর্টস ডেস্ক : গাজা উপত্যকায় নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সোচ্চার বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ফুটবলাররা। এ হামলার দ্রুত অবসান ঘটাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সালাহ থেকে শুধু করে রিয়াদ মাহারেজরা। একই সঙ্গে ইসরায়েলি নির্যাতন বন্ধে আহ্বান জানিয়েছেন চিলিয়ান ক্লাব দেপোর্তিভোরাও।

মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান করছি। আমি যে দেশে গত ৪ বছর ধরে থাকছি, সেই দেশের প্রধানমন্ত্রীকেও (ব্রিটেনের) বলব, এসব হামলা এবং নিরীহ মানুষকে মারা বন্ধ করতে হবে। যথেষ্ট হয়েছে।’

চিলির পেশাদার ক্লাব দেপোর্তিভো ফিলিস্তিনো ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়েহ পড়ে ফুটবলাররা মাঠে নেমেছেন। লিভারপুলের সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে একটি ছবি টুইট করে লিখেছেন, ‘ফ্রি প্যালেস্টাইন’।

প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজও। ফিলিস্তিনের পতাকার একটি ছবির সঙ্গে শেখ জারাহকে বাঁচানোর আকুতি জানান তিনি। এ ছাড়া ইন্টার মিলানের মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি, বায়ার্ন মিউনিখের লেফটব্যাক আলফোনসো ডেভিস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নুরি সাহিন; সবাই তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিদের কান্না ছুঁয়ে গেছে ফুটবলারদেরও।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা