,

এবার কংকাল চোর মোশাররফ করিম!

news-image

বিনোদন প্রতিবেদক : নর সুন্দরের কাজ করেন মোশাররফ করিম। একদিন তাকে একজন একটি কংকাল নিয়ে আসার প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে অনেক অর্থ দেওয়া হবে বলে জানায় সেই লোকটি। সেই লোভে পড়ে যায় মোশাররফ করিম। এরপর থেকে কংকাল চুরির সঙ্গে জড়িয়ে পড়ে সে। একদিন বজ্রপাতে নিহত এক ব্যক্তির লাশ চুরির কন্ট্রাক্ট পান তিনি।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছেন ঈদের বিশেষ টেলিছবি ‘কংকাল চোর’। আর এতে কংকাল চোরের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে আছেন সংবাদপাঠিকা ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও মেহেদী রনির পরিচালনায় এক মর্মস্পর্শী প্রেমের গল্প উঠে আসছে টেলিছবিতে।

মোশাররফ করিম জানান, ঈদে বিভিন্ন টিভি চ্যানেল তার ১৫টি নাটক ও টেলিফিল্ম প্রচার হবে। এর মধ্যে এটি একটি। যেখানে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রেহনুমা বলেন, ‘টেলিছবিতে এক অনবদ্য করুণ প্রেমের গল্প উঠে আসছে। পরিচালক অত্যন্ত যত্নসহকারে প্রতিটি দৃশ্যের বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

‘কংকাল চোর’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন খালিদ হাসান, কচি খন্দকারসহ অনেকে। ঈদের ষষ্ঠ দিন দুপুর আড়াইটায় টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইয়ে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের