,

আফগানিস্তানের কাবুলের মসজিদে বোমা হামলা, নিহত ১২

news-image

অনলাইন ডেস্ক : ঈদের ছুটির দ্বিতীয় দিন আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন। রয়টার্স জানিয়েছে, মুসল্লিরা শুক্রবারের নামাজে দাঁড়ানো অবস্থায় বোমা হামলার কবলে পড়েন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামাজ জানিয়েছেন, নিহতদের মধ্যে মসজিদের ইমামও আছেন। আহত হয়েছেন ১৫ জন।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেননি। তালেবান ইতিমধ্যে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তাই সরাসরি তাদের এই ঘটনার জন্য দায় দেয়া যাচ্ছে না।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এর আগে একটি স্কুলে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করা হয়।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরকার সামনের চার মাসের মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিচ্ছে। বাইডেনের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরেও সংঘর্ষ থেমে নেই।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের