শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় এবার ইসরায়েলের ট্যাংক হামলা, নিহত বেড়ে ১১৩

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি এবার ট্যাংক থেকে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৩১ জন শিশু। আহত হয়েছেন ৫৪০ ফিলিস্তিনি।

ইসরায়েলি আর্টিলারি বাহিনী ট্যাংক থেকে গোলাবর্ষণ শুরু করলেও শুক্রবার ভোর নাগাদ গাজায় প্রবেশ করেনি বলে জানিয়েছে আলজাজিরা।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এতে ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন।

এদিকে, লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। তবে রকেটগুলো গিয়ে সাগরে পড়েছে।

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে পশ্চিমতীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেখানে আরবরা ইসরায়েলি বাহিনী ও সেটলারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ইহুদি সেটলাররা আরবদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েল ও গাজার পরিস্থিতি পর্যালোচনায় তৃতীয়বারের মতো শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে দুইবার বৈঠকে বসলেও যৌথ বিবৃতি দিতে বাধা দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

গত সোমবার তৃতীয় দিনের মতো মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ করে রাখা হয় মুসল্লিদের।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা