,

ভারতে টানা তৃতীয় দিন ৪ হাজার মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মহামারীর ভয়াবহতা অব্যাহত রয়েছে। টানা তিন দিন দেশটিতে করোনায় মৃত্যু ৪ হাজারের গণ্ডিতে রয়েছে। পাশাপাশি গত পাঁচ দিন ধরে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের আশপাশেই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩১৭ জনের।

মহারাষ্ট্র, কর্নাটকে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, গুজরাট, বিহার এবং মধ্যপ্রদেশেও সংক্রমণ গত কয়েকদিন নিম্নমুখী। তবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় দৈনিক সংক্রমণ বেড়েছে।

সংক্রমণের লাগাম টানতে চলছে টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২০ লাখ ৮৪ হাজার ৩২৮ জন। এ নিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ১৭ কোটি ৯২ লাখেরও বেশি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের